মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

চার্জে থাকা মোবাইল বিস্ফোরণ, ভস্মীভূত বাড়ি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ার শেরপুরে চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর বসতবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের টাউন কলোনি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত এস এম খোকন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান।

ক্ষতিগ্রস্ত এস এম খোকন জানান, দুপুরে মোবাইল ফোনটি চার্জে দেওয়া অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা শুকনো কাপড় থেকে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাড়ির কেউ উপস্থিত ছিলেন না। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, আগুন দেখে প্রতিবেশীরা প্রথমে দূর থেকে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। তবে বিদ্যুতের শর্টসার্কিটের ভয়ে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করতে সাহস পাননি। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102