মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক বেতন ছাড়াও ভারতে একজন মুখ্যমন্ত্রী পান যেসব সুবিধা

‘নেদারল্যান্ডে প্রযুক্তি পেশাজীবীর ঘাটতি মেটাতে পারে বাংলাদেশ’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের আইটি সেক্টরের সঙ্গে নেদারল্যান্ডের আইটি কোম্পানিগুলোর সম্পর্ক এবং দক্ষ কর্মীদের কাজের সুযোগ সৃষ্টির উদ্দেশ্য ডাচ বাংলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রি (ডিবিসিসিআই) এর উদ্দেগ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ আলোচনা সভাপ অনুষ্ঠিত হয়। সভায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক, মার্কেটিং ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগ, ড. খন্দকার মো. নাহিন মামুন বলেন নেদারল্যান্ডে প্রযুক্তি পেশাজীবীর ঘাটতি মেটাতে পারে বাংলাদেশ।

তিনি বলেন, ‘নেদারল্যান্ডে ৭৫ হাজারের বেশি আইটি কম্পানি রয়েছে, যেখানে ৭লাখের বেশি দক্ষ কর্মী কাজ করেন এবং প্রতি বছর সেখানে ৫০ হাজার দক্ষ কর্মীর প্রয়োজন হয়। যা দেশের জিডিপিতে ২-৩ % প্রভাব রাখতে পারে, পরিমানপ ৮-১০ বিলিয়ন আরএনডি।’

আলোচনা সভায় অনান্য আলোচকরা বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, আইটি সেক্টরের উন্নয়ন, প্রশিক্ষণ, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে কাজ করার সুযোগ নিয়ে এই চেম্বারে কথা বলেন।

বক্তরা বাংলাদেশ–নেদারল্যান্ড ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির বিষয়ে জোর দেন। বাংলাদেশের আইটি বিষয়ে দক্ষ তরুণদের সম্মানজনক কাজের সুযোগের বিষয়েও আলোচনা করেন একইসাথে নেদারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে দুই দেশের আইটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির বিষয় প্রধান্য পায়।

নেদারল্যান্ডে বাংলাদেশি প্রায় ১০ লক্ষ IT এক্সপার্টদের জন্য চাকরির সুযোগসহ বর্তমান সময়ে ইউরোপের উন্নত ও উদ্ভাবনী অর্থনীতির দেশগুলোতে সুযোগ সম্পকে আলোচনা করা হয়।

অলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আজিজ আল কায়সার (টিটো), চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার খান, ব্যবস্থাপনা পরিচালক, নেক্সক্রাফ্ট লিমিটেড, প্রফেসর ড. রোকনুজ্জামান, অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), মো. শাহিনুর ইসলাম, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, মুরাদ মুহৌতি আইওটি সেলস চ্যানেল লিড, এমইএ, সিসকো, নেদারল্যান্ডস, নিউটন বি এ ওয়াহিদ, ট্রাস্টি সদস্য ও প্রধান শিক্ষক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, ড. মোহাম্মদ আব্দুল মালেক, অধ্যাপক অর্থনীতি বিভাগ, স্কুল অফ ইন্টারন্যাশনাল লিবারেল আর্টস, মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাপান, মো. হাসান আবদুল্লাহ তৌহিদ, চার্জ ডি’অ্যাফেয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ, নেদারল্যান্ডস, মুহাম্মদ জাকির হাসান, ইডি-আইসিটি, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি; জনাব মোহাম্মদ মনজুর মাহমুদ, মো. সাইফুল হক, কান্ট্রি জিএম এবং সিইও, সাব্রে ট্রাভেল নেটওয়ার্ক (বিডি) লিমিটেড এবং ইভেন্ট চেয়ার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102