সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বিএনপি দেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে: মিন্টু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান বাংলাদেশে যে নাজুক অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে বিএনপিকেই প্রয়োজন। বিএনপির অতীত অভিজ্ঞতা রয়েছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি দেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো কর্মসংস্থান তৈরি করা। বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোনো দেশই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না। তাই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সবার আগে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করতে হবে। তবেই দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। আর এই বেকার সমস্যা সমাধানে বিএনপির একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102