মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ শতাধিক প্রার্থী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ভারতজুড়ে যে দিন বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান আগের পোশাকে ফিরছে পুলিশ

দেওয়ানগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম দম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পাররামরামপুর ইউনিয়ন বিএনপি অফিসে নির্বাচনী এক সভায় উপস্থিত হন শফিকুল ইসলাম দম। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদারের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।

যোগদানের সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব মো. মাজেদুল ইসলাম বাদল, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জে. কে. সেলিম মিয়া, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর, সহ-সভাপতি শরিফ উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম এবং যুবদল নেতা নুর ইসলাম দেওয়ানসহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা।

যোগদানকালে শফিকুল ইসলাম দম বলেন, ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। এ এলাকার উন্নয়নের স্বার্থে জননন্দিত নেতা এম. রশিদুজ্জামান মিল্লাতের হাতকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102