মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

নোয়াখালীতে বিদ্যুৎস্পর্শে সাবেক যুবদল নেতার মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ সোহেল (৩৬) নামে এক সাবেক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়ার পেশকারহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদ সারেং বাড়ির আলী আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল এক বছর আগে কাতার থেকে দেশে ফিরেন। সোমবার দুপুরের দিকে শ্বশুর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102