সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর বাগেরহাট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটে ধানের শীষের পক্ষে উৎসবমুখর পরিবেশে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাগেরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী নির্বাচনি কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর বিজয় কামনা করেন। মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফকির হারুনুর রশিদ হারুন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট ঠান্ডু, শামীম খান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেল মোল্লা এবং সুমন পাইকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

নেতারা বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চলবে বলে জানান তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102