মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

এবার এরশাদ উল্লাহর পথসভায় আতশবাজির বিস্ফোরণ, আতঙ্ক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পথসভায় আতশবাজি বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বোয়ালখালীর কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এরশাদ উল্লাহর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আরিফ মুন্না বলেন, বিকেল ৫টার দিকে বোয়ালখালী কধুরখীল এলাকায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এমপি প্রার্থীর পথসভার ৫০-৬০ গজ দূরে একটি বাগানের ভেতর আতশবাজির বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে, ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে দুর্বৃত্তদের গুলিতে তিনিসহ তিনজন আহত হন। এই হামলায় গুরুতর আহত সরোয়ার হোসেন বাবলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, হামলার মূল লক্ষ্য ছিলেন সরোয়ার বাবলা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102