সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কেসমত নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার কেসমত নওয়াপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ও তার স্ত্রী সালমা বেগম (২৭)। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মিজানুর রহমান জানান, ‘আমার দুই শিশু পুত্র সামিউল ও জোবায়ের বাড়ির পিছনে খেলা করছিল। সেখানে খেলতে যায় প্রতিবেশী শফিকুল ইসলামের মেয়ে তাসফি। তাকে খেলতে না নেওয়ায় আলমগীর আমার দুই সন্তানকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে আলমগীর ও তার ছেলে মামুন ক্ষুব্ধ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা পিতা-পুত্র মিলে লোহার রড দিয়ে আমাদের (স্বামী-স্ত্রী) পিটিয়ে জখম করে। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে ভর্তি হই।’

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ‘আহত স্বামী-স্ত্রী সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102