মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ শতাধিক প্রার্থী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ভারতজুড়ে যে দিন বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান আগের পোশাকে ফিরছে পুলিশ

স্বামীর আপিলে প্রার্থিতা হারালেন স্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও তাঁর স্বামী কে এম ফজলুল মন্ডলের করা আপিলের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে কে এম ফজলুল মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী ও স্ত্রী উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রথমে দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছিলেন।

একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রীর ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়াকে ঘিরে স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

আপিল আবেদনে কে এম ফজলুল মন্ডল দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগম এ দাবি অস্বীকার করে বলেন, আইনগতভাবে কে এম ফজলুল মন্ডল এখনো তার স্বামী। যদিও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য রয়েছে, তবে বৈবাহিক সম্পর্ক এখনো বহাল আছে।

ইসি সূত্র জানায়, শেফালী বেগম সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন কে এম ফজলুল মন্ডল। সেই আবেদনের ভিত্তিতেই কমিশন আপিল গ্রহণ করে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102