বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি : টিআইবি

মমতাজের ঢাকা-মানিকগঞ্জের ৪ বাড়ি ও জমি ক্রোক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি মমতাজ বেগমের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ঢাকা-মানিকগঞ্জের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ক্রোককৃত সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে: মমতাজ বেগমের নামে থাকা ঢাকার মহাখালীতে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জ জেলার সিংগাইর ২১ শতক জমিসহ দুইতলা বাড়ি ও ১ হাজার ৩১২ বর্গফুটের দুইতলা বাড়ি, পূর্বাচল নিউটাউনে ৯ কাঠা জমি, মানিকগঞ্জে ১২ শতক জমি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ৪১২ শতক কৃষিজমি।

আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক হিসাব/অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং স্থাবর সম্পদসমূহ ক্রোক করা একান্ত প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102