মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

১ মাসে বিজিবির অভিযানে ১৫৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জব্দকৃত পণ্যগুলির মধ্যে রয়েছে: স্বর্ণ, শাড়ি, থ্রি-পিস, শার্ট-পিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, থানকাপড়, কসমেটিক্স, ইমিটেশন গহনা ও আতশবাজি। এ ছাড়া কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, পাথর ও বালুসহ মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী, চকোলেট, জিরা, চিনি, পিয়াজ, রসুন, বিভিন্ন প্রকার বীজ, সার, কীটনাশক ও ডিজেলও উদ্ধার করা হয়েছে। অভিযানকালে গবাদি পশু, কষ্টি পাথরের মূর্তি, ট্রাক, পিকআপ, ট্রাক্টর, প্রাইভেটকার, নৌকা, মোটরসাইকেল এবং সিএনজি/ইজিবাইকও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় ও বিদেশি পিস্তল, রাইফেল, হ্যান্ড গ্রেনেড, গোলাবারুদ, মর্টার সেল, গান পাউডার এবং অন্যান্য সামরিক সামগ্রী। এ ছাড়াও বিজিবি বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য জব্দ করেছে, যার মধ্যে রয়েছে: ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ, বিদেশি ও দেশীয় মদ, ক্যান বিয়ার, গাঁজা, বিড়ি ও সিগারেট, সিরাপ, ট্যাবলেট ও বিভিন্ন প্রকার ওষুধ।

বিজিবি জানিয়েছে, সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭১ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৩৪ জন বাংলাদেশি, ১৫ জন ভারতীয় এবং ২৭৬ জন মিয়ানমার নাগরিক। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্তে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে তাদের অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধ রুখতে অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102