শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

গোপালগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জোহরবাদ উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের পেছনের মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় এস এম জিলানী বলেন, ‘সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার রাজনৈতিক আপসহীন নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102