সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ত্রয়োদশ নির্বাচনে কার্ড পেতে আবেদন করবেন যেভাবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার কার্ড এবং গাড়ির স্টিকার পেতে হলে সরাসরি অফিসে না গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ‘প্রত্যেক নির্বাচনে আগে সাংবাদিক ও পর্যবেক্ষকরা রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে সশরীরে আবেদন করতেন।

অনুমোদন হওয়ার পর কার্ড ও স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয় এবং নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ব্যয় হতো। এই কারণে এবার অনলাইনে আবেদন গ্রহণের পদ্ধতি চালু করা হয়েছে।’

অনলাইনে আবেদন করতে একটি ওয়েবসাইটে (pr.ecs.gov.bd) গিয়ে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমের সাংবাদিকরা ঘরে বসেই তাদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।

আবেদনকালে অবশ্যই অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102