মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মালয়েশিয়ার ১৩ টি স্থানে একযোগে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ (জেআইএমএনএস)। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানা ছিল মূল লক্ষ্যবস্তু।

জেআইএমএনএসের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, সেরেম্বান ও নিলাই এলাকায় অভিযানে ৩৯৫ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়, যার মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ২৬ জন বাংলাদেশি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন নারী, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী এবং ২৬ জন ভারতীয় পুরুষ। মোট গ্রেপ্তারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান উৎপাদনকারী কারখানা থেকেই আটক করা হয়েছে বলে জানান তিনি।

কেনিথ তান আরও জানান, অভিযানের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং নিরাপত্তা বাহিনী সব প্রবেশ ও বহির্গমন পথ সুরক্ষিত রাখায় কেউ পালিয়ে যেতে পারেনি। জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার অভিবাসীদের বিরুদ্ধে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াসহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক সকলকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে নেগ্রি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102