বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তরে বাধ্যতামূলক ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন বা আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করা হচ্ছে।

এনইআইআর সিস্টেম চালুর ফলে নিবন্ধিত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে সেটিকে ‘ডি-রেজিস্ট্রেশন’ করা বাধ্যতামূলক করা হয়েছে। ডি-রেজিস্ট্রেশন করতে হলে গ্রাহককে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সিম ব্যবহার করতে হবে। পাশাপাশি এনআইডির শেষ চারটি সংখ্যা প্রদান করতে হবে।

যেভাবে করবেন ডি-রেজিস্ট্রেশন

১. সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)

এনইআইআর পোর্টালে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে তালিকা থেকে সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করলে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

২. ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#)

মোবাইল ফোনের কল অপশনে গিয়ে *১৬১৬১# ডায়াল করতে হবে। এরপর ডি-রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া শেষ করতে হবে।

বিটিআরসি জানিয়েছে, ডি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত সিমটি অবশ্যই গ্রাহকের নিজস্ব এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেটের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেওয়া হলেও মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে সময় বাড়িয়ে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সিস্টেমটি চালু করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102