শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

৫০০ অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করল শহীদ ছানা সংস্থা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসহায় শীতার্তদের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা।

বুধবার (৩১ ডিসেম্বর) সংস্থাটির পক্ষ থেকে ৫০০ জন গরিব ও ভাসমান মানুষকে উন্নতমানের শীতবস্ত্র প্রদান করা হয়।

উপজেলার গুজিমারী গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদ আনোয়ারুল আজিম ছানার নামে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের গুজিমারী গ্রামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক কমিশনার ও সংস্থার উপদেষ্টা রঞ্জু আহমেদ। শীতবস্ত্রগুলো বিতরণ করেন শহীদ ছানার কনিষ্ঠ ভাই ও সংস্থার প্রধান উপদেষ্টা, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর জালালুল আজিম।

এতে স্থানীয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102