সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

রাজধানীতে জনস্রোত সামলাতে চলবে অতিরিক্ত মেট্রোরেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অতিরিক্ত মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসাধারণের সুবিধার্থে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ সহজ করতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) নিয়মিত সময়সূচির পাশাপাশি বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করা হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায়। জানাজা শেষে ‘জিয়া উদ্যানে’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102