বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

হত্যার হুমকি, গানম্যান চাইলেন হিরো আলম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

হিরো আলম জানিয়েছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছেন। এ কারণে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও হিরো আলম কোন আসন বা কোন দল থেকে লড়বেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, আমি আগে কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র হিসেবে লড়ার ইচ্ছা আছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি—এই চারটি দল থেকে আমাকে তাদের প্রতীকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভাবছি। সময় হলে সব জানাব।

হিরো আলম আরও জানিয়েছেন, এবারের নির্বাচনে তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়ার পরিকল্পনা করছেন। দল কিংবা স্বতন্ত্র যেভাবেই হোক না কেন, জনগণের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। সাহসিকতার সঙ্গে রাজনীতিতে সক্রিয় থাকা হিরো আলমের জন্য এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীকে অংশ নেওয়া তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102