শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ৪ ফার্মেসিকে অর্থদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারটি ওষুধের ফার্মেসিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জে এম নাহিদ নাহিয়ানের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।অভিযানে ওষুধ ও কসমেটিকস আইনে চারজন ফার্মেসি মালিককে মোট সাড়ে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102