শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে প্রকাশ্যে গুলি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় আদালত পাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. রাব্বি (২১) পিতা মো. হেলাল মিয়া তার গ্রামের বাড়ি উপজেলা শাহবাজপুর গ্রামে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে থাকে।

গুলিবিদ্ধ রাব্বিকে নবীনগর হাসপাতাল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়, বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় হয়েছে। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি।

তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সাথে কথা বলা যায়নি, তাকে দ্রুত কুমিল্লার রেফার করা হয়েছে।

স্থানীয় কিছু সূত্র জানায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালিসি দরবার চলছিল। সেই শালিস দরবারে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

শালিস শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়,যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানায়, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102