রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

সৌদি উৎসবে বিস্ফোরক মন্তব্য মার্কিন নায়িকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবের জেদ্দায় চলতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা।

২০০৫ সালের সুপারহিরো সিনেমা ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ একটি নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে, যা নিয়ে আগে থেকেই অস্বস্তিতে ছিলেন অভিনেত্রী। দৃশ্যটিকে তিনি ‘লজ্জার’ বলে বর্ণনা করেছেন।

গত শুক্রবার সৌদি আরবে আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ৪৪ বছর বয়সী ‘সিন সিটি’ তারকা জেসিকা আলবা তার অভিনয় জীবনের এই অভিজ্ঞতার কথা জানান।

নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা যায়, ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার নগ্ন দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ভেবেছিলাম এটা জঘন্য। বাস্তব জীবনে এটি খুব অপমানজনক ছিল।’

আলবা আরও বলেন, ‘আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর আমিও যথেষ্ট লাজুক প্রকৃতির মানুষ। দৃশ্যটির জন্য আমি সপ্তাহ ধরে ভীত ছিলাম। সেই দিনগুলো থেকে আমার এখনও অনেক ধাক্কা লেগে আছে।’

সিনেমাটির ওই দৃশ্যে দেখা যায়, জেসিকা আলবার চরিত্র ‘সু স্টর্ম’ তার নতুন অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে পুলিশের ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু পোশাক খোলার মাঝপথে তিনি দৃশ্যমান হয়ে যান এবং বহু দর্শকের সামনে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়।‘ফ্যান্টাস্টিক ফোর’-এ জেসিকা আলবা ছিলেন চারজনের দলের একমাত্র নারী সদস্য। অন্য তিন সদস্যের ভূমিকায় ছিলেন ক্রিস ইভান্স, মাইকেল চিকলিস এবং লোয়ান গ্রাফাড। ড. ডুম নামে খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত জুলিয়ান ম্যাকমাহন।

জেসিকা আলবা পরে ২০০৭ সালের সিক্যুয়েল ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’-এও সু স্টর্ম চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ২০১৫ সালে কেট মারা এবং ২০২৫ সালের আসন্ন সিনেমায় ভ্যানেসা কিরবি চরিত্রটি রূপদান করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102