বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নচিকেতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

জানা যায়, গত কয়েকদিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন।

রোববার (৭ ডিসেম্বর) আরেকটি শো থাকার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় আগামী সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেছিলেন। তখন তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। এটি শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়।

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সারভাইকাল নয়, এবার হার্টের সমস্যায় চিকিৎসাধীন এই জনপ্রিয় শিল্পী। যদিও পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102