বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অভিনয় থেকে বিদায় নিচ্ছেন মৌ খান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

অভিনয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। হাতে থাকা সিনেমাগুলো শেষ হলেই পুরোপুরি অভিনয় থেকে বিদায় নিয়ে একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (০৫ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি। আমি—এর জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’এরপর তিনি লিখেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

হাতে থাকা কাজ নিয়ে মৌ বলেন, যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।’সবশেষে এই অভিনেত্রী লিখেন, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশকিছু সিনেমায় তাকে দেখা যায়। বর্তমানে মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো। নির্মাণাধীন রয়েছে জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’সিনেমাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102