মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

জাতীয় সোর্স কোড নীতিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং জনগণের অর্থে নির্মিত সফটওয়্যারের নিরাপত্তা, স্বচ্ছতা ও পুনঃব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে ‘জাতীয় সোর্স কোড নীতিমালা, ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হয়েছে।

 

আইসিটি বিভাগের ওয়েবসাইটে ‘পাবলিক মানি, পাবলিক কোড’ শিরোনামে খসড়া নীতিমালা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আইসিটি বিভাগের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নীতিমালার মূল উদ্দেশ্য হলো সরকারি অর্থায়নে উন্নয়ন বা অধিগৃহীত সফটওয়্যার সিস্টেম, অ্যাপ্লিকেশন, এপিআই এবং ডিজিটাল সেবা জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃত করা। এটি জাতীয় বাজেট, বৈদেশিক ঋণ বা সরকারের অধীন বাস্তবায়িত উন্নয়ন সহযোগী অর্থায়নে পরিচালিত সব প্রকল্পে প্রযোজ্য।

 

এ ছাড়া, নীতিমালা সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার জন্য বাধ্যতামূলক হবে।

 

নীতিমালার প্রধান বিষয়গুলোতে রয়েছে:

 

কেন্দ্রীয় জাতীয় সোর্স কোড রিপোজিটরি বাধ্যতামূলক করা

পুনঃব্যবহারে অগ্রাধিকার নীতি প্রণয়ন

পাবলিক মানি, পাবলিক কোড নীতি অনুসারে সোর্স কোড উন্মুক্তকরণ

নির্দিষ্ট শর্তে অব্যাহতি প্রদান

নিরাপদ উন্নয়ন ও ডেটাসেট ব্যবস্থাপনা

জাতীয় ডেটা ক্যাটালগে নিবন্ধন এবং বাস্তবায়ন

তদারকি ও সম্মতিসংক্রান্ত বিধান

আইসিটি বিভাগ অংশীজনদের মতামত আহ্বান করেছে। আগ্রহীরা ডাকযোগে বা ইমেইলে সচিব বরাবর তাদের মতামত পাঠাতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102