মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

নিরাপত্তাহীনতায় ‘জনতার জমিন’ সম্পাদক জাবেদ আলম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

দৈনিক জনতার জমিন-এর প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরন (৩৫) চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন পার করছেন বলে অভিযোগ করেছেন। দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষতি করার চেষ্টা করছে, এমন অভিযোগে তিনি পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৬৫, তারিখ: ০১/১২/২০২৫) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর, রোববার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের সামনে থেকে পুরো ঘটনাটির সূত্রপাত। গাড়ি থেকে নেমে ডাব কেনার সময় হঠাৎ নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি ও মাস্ক পরিহিত অজ্ঞাত ৪/৫ জন দুষ্কৃতকারী সম্পাদক কিরনের গতিবিধি অনুসরণ করতে থাকে। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত রাস্তার বিপরীত পাশে ভিআইপি টাওয়ারে প্রবেশ করেন।

আত্মরক্ষার জন্য কিরন দ্রুত লিফটে উঠে ভবনের ১২ তলার একটি অফিসে আশ্রয় নেন। কিছুক্ষণ পরই নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সেই অফিসেও ঢুকে পড়ে এবং ইঙ্গিত-ইশারায় ভয়ভীতি প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বুঝতে পেরে সম্পাদক কিরন জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করলে দুর্বৃত্ত দল মুহূর্তেই ভবন ত্যাগ করে পালিয়ে যায়।

জিডিতে কিরন আশঙ্কা প্রকাশ করে জানান, এই ব্যক্তিরা তাকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে ঘটনাটি থানায় লিপিবদ্ধ করা একান্ত জরুরি হয়ে পড়েছিল।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, এই অপ্রত্যাশিত হামলার চেষ্টার ঘটনা নিয়ে গত ০২ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কাকরাইলের আল আমিন মিলেনিয়াম টাওয়ারে ‘দৈনিক জনতার জমিন’-এর পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102