বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারত থেকে ফিরেই গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা চেষ্টার মোট চারটি মামলার আসামি ছাত্রলীগ নেতা রাফি। দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপনে ছিলেন তিনি। শুক্রবার ভোররাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্য ছিল। পরে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অতর্কিত মিছিল বের করে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে ছাত্রলীগ নেতা রাফিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102