রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের মাঊশি’র পুরস্কার বিতরণ 

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম ( পিবিজিএস আই) এসইডিপি এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতি পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হকের সঞ্চালনে ও বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোহা: সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ -৪) মো: ইমরান আলী, বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: শহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, কৃতি শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সাংবাদিকবৃন্দ।

এ অনুষ্ঠানে ৩২ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। সরকারের এ উদ্যোগে শিক্ষার্থীরা উৎসাহিত হবে বলে তারা অভিমত প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা জানান, মেধার এ ধরণের স্বীকৃতি সকল শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। এ সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ সেবায় ব্রত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102