রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বগি রেখেই এলো কক্সবাজার এক্সপ্রেস, রেল চলাচল বন্ধ

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে বিচ্ছিন্ন হওয়া গার্ড ব্রেক বগি রেখেই দুর্ঘটনাস্থল ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস।

শনিবার (২৬ জুলাই) বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে
“কক্সবাজার এক্সপ্রেস”। বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন অতিক্রমের পর ট্রেনের একদম শেষ বগির হুক ভেঙে যায়। এতে ট্রেন প্রায় ৩০ মিনিট সেখানে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

প্রত্যক্ষদর্শী বোয়ালখালীর স্থানীয়রা বলেন, হঠাৎ দেখতে পাই ট্রেন থেকে বগিটি আলাদা হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হয়, মনে হয় একটা পাইপলাইন ছিঁড়ে গিয়েছিল। তবে কারও কোনো ক্ষতি হয়নি। বগিতে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক বলেন, দুর্ঘটনার পর বগিটি রেখেই কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী বিকেল ৩টা ১০ মিনিটের প্রবাল এক্সপ্রেস ট্রেন ছাড়তে পারেনি। বিকেল চারটায়ও ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল।

গার্ড ব্রেক বগিতে ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা গার্ড ছাড়াও খাবারের ব্যবস্থা থাকে বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102