রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বিলে উল্টে গেল পিকনিকের নৌকা, নিখোঁজ ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা হয়।

নিখোঁজরা হলো- কালিয়াকৈর উপজেলার  সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যায় ৫ বন্ধু। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকা উল্টে গেলে পানিতে পড়ে যায় তারা। এসময় দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত সাঁতরে তীরে উঠতে পারলেও অপর তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, ‘আজ বিকেলে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। রাত ৯টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102