রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন কমিটির এক নেতা।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুধ ঢেলে গোসল করেন এবং সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভূঁইয়া। তিনি সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ফাইম বলেন, ‘আমার অজান্তেই আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আজ বিষয়টি জানার পর আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাকে এবং আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করতে এই নিষিদ্ধ সংগঠনে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠনকে ঘৃণা করি।

ফাইম জানান, তিনি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তার বয়স যখন ১১, তখন থেকেই তার নাম ছাত্রলীগ কমিটিতে থাকা শুরু করে। এখন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102