রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফরিদপুরের করিমপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী রয়েল পরিবহন এবং ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান আরও একজন। আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই কানাইপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102