রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চাঁদাবাজিকে সৃজনশীল কাজে পরিণত করেছে ছাত্রদল : চট্টগ্রামে শিবির

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

বুধবার (২৩ জুলাই) চট্টগ্রামের কাপাসগোলা থেকে শুরু হওয়া মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে অলিখাঁ মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তানজীর হোসেন জুয়েল বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিবাদীরা যে স্লোগান দিয়েছিল, ছাত্রদল একই স্লোগান দিয়ে নব্য ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। সারা দেশে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে। ছাত্রদল মূলত চাঁদাবাজিকে সৃজনশীল কাজে পরিণত করেছে। গত ২১ জুলাই তাদের চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাদের ভাইদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে।’

ছাত্রদলের ব্যানারে যারা জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়েছিল, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ছাড়া করার ঘোষণা দিয়েছিল, তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে। এভাবে নৈরাজ্য ও চাঁদাবাজি চলতে থাকলে ছাত্রলীগ-আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, ‘জুলাই বিপ্লব শুধুমাত্র ৩৬ দিনের জুলুম-নির্যাতনের কারণে হয়নি; বরং বিগত ১৭ বছরে নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা একটি সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল।

কিন্তু দুঃখের বিষয় ছাত্রদল নামের সংগঠন চাঁদাবাজিকে তাদের সৃজনশীল কাজে পরিণত করে তুলেছে। দুই দিন আগে চকবাজারে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এই গুলি কোথায় পেয়েছে? শিগগিরই এসব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে।’

ছাত্রশিবিরের মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক মুমিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন ও প্রচার সম্পাদক সিরাজী মানিক প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102