রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

পূবাইলে  নিজেদের ক্রয় কৃত জমি বে-দখলের  অভিযোগ

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
গাজীপুর মহানগরীর পূবাইলে ৫০-৬০ বছরের দখলীয় জমিতে বাঁধা , শ্লীলতাহানি ,বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ঐ খোরাইদ এলাকার সুন্দর আলীর ছেলে মুজিবর ও তার পরিবারের  বিরুদ্ধে।ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী শেখ বাড়ী উত্তর পাড়া এলাকায়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে মৃত শাহজাহানের মেয়ে শিউলি আক্তার শেখ মুজিবুর রহমান,শেখ রুমেন, শেখ সুজন, রোকেয়া বেগম,সুমি আক্তার, তামান্নাসহ ৬ জনকে আসামী করে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায় বিগত ৫০ থেকে  ৬০ বছর পূর্বে মেঘডুবি মৌজাস্হিত মরহুম শেখ সুন্দর আলীর নিকট হতে তার আপন সহোদর ভাই শেখ শাহাদ আলী ২৪ শতাংশ জমি ক্রয়   করে বর্তমানে  ভোগ দখল করা অবস্থায়  হঠাৎ করে রবিবার দুপুরে  মৃত শাহজাহানের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় সুন্দর আলীর ছেলে শেখ  মুজিবর ও তার পরিবারের লোকেরা এতে করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগী শিউলি আক্তার ও তার পরিবার।এলাকাবাসী জানান শাহাদ আলী ও তার ছেলে শাহজাহান দীর্ঘদিন ধরে ঘরবাড়ি নির্মাণ করে এ জমি ভোগ দখল করে আছে তারা আরও জানান,শেখ শাহাদ আলী ও তার ছেলে শেখ শাহজাহান জীবিত থাকা অবস্থায় কেউ এই জমি দাবি করে নাই।গত তিন মাস পূর্বে স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ নূর আলী ও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের নতুন করে সিদ্ধান্ত  দেয় যে যেহেতু তল্লাশী দিয়ে ও পুরাতন দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না সে লক্ষে সামাজিক বিচারে সিদ্ধান্ত হয় ২৪ শতাংশ জমি ২৪ লক্ষ টাকা পুনরায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুন্দর আলীর ছেলে মজিবুর গং দের  দিলে তারা নতুন দলিল করে দিবে বলে ২ লক্ষ টাকা নগদ নেয়।এদিকে ভুক্তভোগীদের দাবি হামলাকারীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও দালিলিক বস্তু চুরি করে নিয়ে গেছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102