রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম যুবলীগ নেতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় ব্যানার লাগানোর সময় আলী আকবর শেখ (৫০) নামের এক জামায়াত নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

এর আগে বুধবার (১৬ জুলাই) দিনগত রাতে ফতুল্লার রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আলী আকবর শেখ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলী আকবর বলেন, ‘১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষ্যে ব্যানার লাগাচ্ছিলাম। এসময় নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আমাকে ফোন করে মাদরাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভেতরে নিয়ে গিয়ে হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘নজরুল প্রথমে কিল-ঘুসি ও লাথি মারেন। পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারতে যান। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে।’

আলী আকবরের অভিযোগ, অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এক ছাত্রকে হত্যার মামলাও রয়েছে। এটা নিছক ব্যক্তিগত হামলা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের কর্মসূচি বানচাল ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এটি পরিকল্পিত হামলা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102