রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জের রাস্তা থেকে ‘অবরোধের গাছ’ সরিয়ে আলোচনায় আমেরিকা প্রবাসী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জের মহাসড়কে রাত থেকে পড়ে ছিল ‘অবরোধের গাছ’। থমথমে পরিস্থিতিতে কেউ সাহস করেনি সরানোর। সবাইকে অবাক করে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জ হয়ে পরিবারসহ ঢাকায় আসার পথে সেই গাছ সরিয়ে আলোচনায় এসেছেন আমেরিকা প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CPA) রফিকুল ইসলাম জগলু।

গাড়ি থেকে নেমে প্রথমে একাই গাছটি সরানোর চেষ্টা করেন তিনি। পরে তার সঙ্গে যোগ দেন ছেলে রেহান জাহিন। রফিকুল ইসলাম এক পর্যায়ে কয়েকজন পথচারীকে সাহস দিয়ে পাশে ডাকেন। এরপর সবাই মিলে গাছটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রফিকুল ইসলাম জগলুর বাড়ি বাগেরহাটে। বর্তমানে যুক্তরাষ্ট্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী এই শিক্ষার্থী ছাত্রজীবনে অধিকাংশ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটরও নির্বাচিত হন। পরে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102