রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুর এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রায় ফরিদপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ার মতো। জুলাই গণঅভ্যুত্থানের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।

সার্কিট হাউজ থেকে শুরু হওয়া পদযাত্রা জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ এবং জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রার আগে দুপুর পৌনে দুইটার দিকে খুলনা থেকে গাড়িবহর নিয়ে সরাসরি ফরিদপুর সার্কিট হাউজে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর পথসভায় তারা অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পথসভা শেষে ফরিদপুরের আলীপুর এলাকার হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত এনসিপির জেলা অফিস উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর তারা রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102