রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে পুকুর ঘাটে মিললো অস্ত্র ও গুলিসহ নগদ টাকা

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে পুকুর ঘাটে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র-গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মুসলিম রেন্জারের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর ঘাটে লুকিয়ে রাখা ১টি দেশিয় এলজি, ১টি তুরস্কের তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বরুমচড়া ইউনিয়নে এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে বাড়ির পুকুর ঘাটে লুকানো অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102