রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬’জুলাই) আনুমানিক বেলা ১১’টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘরের সৈয়দমহল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৩৫) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাতিয়াবাড়িয়া গ্রামের মকসুদ শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সৈয়দ মহল্লা নিবাসী শেখ কামরুল ইসলাম জুয়েলের গরুর ফার্মে কাজ করে আসছেন।

পরিবার ও স্থানীয়দের সূত্র মতে জানা যায়, নিহত হাবিবুর রহমান ফার্মের মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শিমুল জানান, হাবিবুর রহমানকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এমন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102