বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অবশেষে ইরানের কাছে হার মানলো যুক্তরাষ্ট্র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

গেলো জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। এতে সেখানে থাকা নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহার করা ‘জিওডেসিক ডোম’ পুরোপুরি নষ্ট হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল এই ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন। শনিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিওডেসিক ডোম’ একটি অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা। যার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী বিশ্বব্যাপী সামরিক নেতৃত্বের সঙ্গে নিরাপদভাবে ভিডিও এবং তথ্য আদান-প্রদান করত এর আগে, ইরানি হামলায় জিওডেসিক ডোম অকেজো হওয়ার বিষয়টি মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানানো হয়েছিলো। প্রতিবেদন প্রকাশের একদিন পরেই পেন্টাগন বিষয়টি স্বীকার করলো।

বিশ্বের বিভিন্ন স্থাপনার স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করে মার্কিন প্রতিষ্ঠান প্লানেট ল্যাব পিবিসি। সংস্থাটির মতে, ২৩ জুন ইরানি হামলার আগে  আল উদেইদ ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর জিওডেসিক ডোমের অবস্থান দৃশ্যমান ছিলো। তবে ইরানি হামলার পর ২৫ জুন নতুন করে আমেরিকান ঘাঁটির স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে সংস্থাটি। এতে জিওডেসিক ডোমের অস্ত্বিত্ব খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন বিমানবাহিনীর ৩৭৯তম এয়ার এক্সপেডিশনারি উইং ২০১৬ সালে ওই  জিওডেসিক ডোম স্থাপন করে। যা বানাতে খরচ হয়েছে ১৫ মিলিয়ন ডলার।

এর আগে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাকে অত্যন্ত দুর্বল জবাব হিসেবে আখ্যায়িত করেছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরান ওই হামলায় ১৪টি মিসাইল ব্যবহার করে। এসব মিসাইলের মধ্যে ১৩টি ঠেকিয়ে দেয়ার দাবি করেছিলো ডোনাল্ড ট্রাম্প।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102