রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের স্ট্যাটাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে রাষ্ট্রদূত আনসারী লিখেন, জুলাইয়ের মহাকাব্যে শহীদ আবু সাঈদের প্রসারিত দুই হাত ছিল যেন উত্তাল সাগরের ঢেউ—আছড়ে পড়েছিল হাসিনা-শাহীর হেরেমের শ্বাসরুদ্ধ দেয়ালে। হাজার বুলেটের মুখেও অটল, দৃঢ় পর্বতের মতো দাঁড়িয়ে ছিলেন শহীদ ওয়াসিম—মুক্তির সেই অনলস প্রতীক। তার রক্তেই শুদ্ধ হয়ে আমরা পেরিয়ে এসেছি দেড় যুগের নিকষ অন্ধকার।

তিনি লিখেন, পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া ছাত্রদল নেতা জনির বুকের পাশে তার প্রিয়তমার কাঁদতে কাঁদতে উচ্চারিত প্রশ্ন আজও কানে বাজে—‘একটা মানুষের বুকে আপনাদের কয়টা গুলি চালানো দরকার হয়েছিল?’

রাষ্ট্রদূত লিখেন, জনি, ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদ, ফাইয়াজ—তারা যেন গ্রিক পুরাণের ইকারুস; জানত, উড়লেই পুড়তে হবে—তবু উড়েছিল। আমাদের জন্য, মুক্তির নেশায়। স্বৈরাচার পতনের পরবর্তী এই বাংলাদেশে মিটফোর্ডের সামনে সোহাগের থেঁতলে যাওয়া মস্তিষ্ক— ভাবতেই শিহরিত হই, কল্পনাতেও যা অসম্ভব। প্রার্থনা সোহাগের জন্য— শোক ও বেদনায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102