বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

গাজায় ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৫১ জন, যাদের বেশিরভাগই ছিলেন ক্ষুধার্ত ত্রাণপ্রার্থী। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১০৪ জন।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৫,৯৫৯ জন, আর আহতের সংখ্যা ১,৩১,২৪২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা বহু এলাকায় পৌঁছাতেই পারছেন না। রাস্তাঘাটে পড়ে থাকা লাশ এবং আহতদের দুরবস্থা মানবিক বিপর্যয়ের চিত্র ফুটিয়ে তুলছে।

চলতি বছরের ১৮ মার্চ থেকে নতুন দফায় শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫,৬৪৭ জন নিহত এবং ১৯,২০১ জন আহত হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। জানুয়ারিতে বন্দি বিনিময়ের উদ্যোগও ব্যর্থ হয়। এরপর থেকে ইসরায়েল আরও ভয়াবহ আক্রমণ শুরু করে।

এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্তের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) চলমান গণহত্যা মামলাও রয়েছে।

তবে এসব আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও গাজায় সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102