বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

নোবেল প্রস্তাবের পরদিনই ট্রাম্প প্রশাসনের নিন্দা জানাল পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

মাত্র একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল ইসলামাবাদ। কিন্তু এর পরদিনই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

রোববার (২২ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কেবলমাত্র কূটনৈতিক পথেই এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সহিংসতা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে, যা গোটা অঞ্চলে এবং বিশ্বের অন্যান্য স্থানে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করে সরাসরি ‘মার্কিন হামলার নিন্দা’ জানান।

এদিন ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছে। এ বিক্ষোভে বিশাল মার্কিন পতাকা, যার ওপর ট্রাম্পের ছবি আঁকা ছিল, সেটি রাস্তায় বিছিয়ে বিক্ষোভকারীরা তার ওপর দিয়ে পদচারণা করেন।

এ সময় বিক্ষোভকারীরা আমেরিকা, ইসরায়েল এবং প্রতিবেশী শত্রুদেশ ভারতবিরোধী স্লোগান দেয়।

উল্লেখ্য, মাত্র একদিন আগেই পাকিস্তান জানিয়েছিল, গত মাসে ভারতের সঙ্গে চারদিনের সংঘাত অবসানে ট্রাম্পের মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ‘প্রকৃত শান্তির দূত’ বলে তারা বিবেচনা করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102