বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : সৌদি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন এ মন্তব্য করে।

আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়েছে, গত শুক্রবার শুরু হওয়া হামলার ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরও হামলা চালানো হয়।

সৌদি পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এমন হামলা স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইসরায়েলের হামলায় খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের মূল ভবনগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে যেহেতু স্থাপনাটি এখনো নির্মাণাধীন, তাই সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না। ফলে বর্তমানে তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে ইসরায়েলি বাহিনী ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ এবং ভূগর্ভস্থ ফোরদো প্ল্যান্টেও হামলা চালিয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102