বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

প্রেমিকের সঙ্গে হোটেলে, স্বামীর সঙ্গে পুলিশ দেখেই ছাদ থেকে লাফ গৃহবধূর!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

স্বামীর সঙ্গে কলহের জেরে প্রেমিকের সঙ্গে হোটেলে সময় কাটাতে গিয়ে ধরা পড়ে গেলেন এক গৃহবধূ। স্বামী পুলিশ নিয়ে হোটেলে পৌঁছাতেই ধরা পড়ার ভয়ে হোটেলের ছাদ থেকে লাফ দেন ওই নারী। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বাগপত জেলার ছপরেলি এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঘটনার ভিডিও।

জানা যায়, ২০১৯ সালে বিয়ে হয় ওই দম্পতির। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। অভিযোগ, গৃহবধূর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি প্রেমিকের সঙ্গে স্থানীয় একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে পিছু নেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকেও।

হোটেলে পুলিশ ও স্বামীকে দেখে প্রায় ১২ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন গৃহবধূ। স্থানীয় একজন এই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্বামী জানান, স্ত্রী তাকে একাধিকবার খুনের হুমকি দিয়েছেন এবং তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। এর আগেও পারিবারিক কলহের জেরে একাধিকবার পুলিশ ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তারা।

ঘটনার পর প্রেমিককে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। পুলিশের প্রশ্ন— পরিচয়পত্র যাচাই না করে কিভাবে রুম ভাড়া দেওয়া হলো? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102