বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছে নেই : ইরানের প্রসিডেন্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি ইসরায়েলের টানা চারদিনের হামলার প্রেক্ষিতে এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা আমাদের হত্যা, হামলা ও নির্যাতনের মাধ্যমে দমন করতে পারবে না। একজন বীর পতাকা ফেললে, শত শত বীর তা তুলে নেবেন।’

তিনি আরও বলেন, ইরানিরা কখনো আগ্রাসনকারী নয়, বরং এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি তিনি জানান, পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও চলছে।

গত শুক্রবার ইসরায়েল ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। এতে এখন পর্যন্ত ইসরায়েলে ১৮ জন ও ইরানে ২২৪ জন নিহত হয়েছে। চলমান এ পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102