বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

উড়োজাহাজ দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীও নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক আরোহীর লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিজয় রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য ছিলেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই মাত্র ৮২৫ ফুট উঁচুতে ওঠার পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সবার নিহতের আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পুলিশপ্রধান।

ওই উড়োজাহাজে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট ও ১০ জন ক্রু ছিলেন বলে ভারতের সিভিল এভিয়েশন দপ্তর জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102