বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী : ডোনাল্ড ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

ভারত ও পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দৃঢ় নেতৃত্ব প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (০৫ জুন) হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এ মন্তব্য করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন৷

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার কূটনৈতিক তৎপরতায় ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ থেমেছে। তিনি বলেন, পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী। কিছু লোক হয়তো এটি পছন্দ করবে না, কিন্তু এটাই সত্যি।

ট্রাম্প জানান, আমি উভয় পক্ষকে বলেছিলাম—যদি যুদ্ধ করেন, তাহলে আমরা বাণিজ্য করবো না।

তিনি বলেন, আমি যুদ্ধ থামাতে পেরে গর্বিত। পাকিস্তান ও ভারতের নেতৃত্ব শক্তভাবে কাজ করেছে।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। যদিও এ সম্পর্কিত কোনো প্রমাণ তারা দেখায়নি। পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

এরপর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করে, বাণিজ্য ও সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। দ্রুত উত্তেজনা বাড়তে থাকে।

গত ৭ মে পাকিস্তানশাসিত কাশ্মীরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে এবং ইসরায়েলি ড্রোন প্রতিহত করে।

১০ মে ভারত পাকিস্তানি বিমানঘাঁটিতে হামলা চালালে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ পরিচালনা করে।

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তান ট্রাম্প, চীন ও উপসাগরীয় দেশগুলোর ভূমিকার প্রশংসা করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102