বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজা ইস্যুতে বার্সেলোনার সাহসী অবস্থান, ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরাইল সরকারের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের বার্সেলোনা নগর পরিষদ। একই সঙ্গে স্থগিত করা হয়েছে ১৯৯৮ সালে ইসরাইলের তেল আবিব-জাফা শহরের সঙ্গে স্বাক্ষরিত মৈত্রীচুক্তি।

শনিবার (৩১ মে) বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, স্পেনের শাসক দল ও বামপন্থি দলগুলোর সমর্থনে প্রস্তাবটি পাস হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সরকারি সম্পর্ক বন্ধ থাকবে।

বার্সেলোনার মেয়র জাউমে কোলবোনি বলেন, গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলা ও মানবিক সংকট আমাদের সম্পর্ক ধরে রাখাকে অগ্রহণযোগ্য করে তুলেছে।

এই সিদ্ধান্ত প্রতীকী হলেও স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে বার্সেলোনার অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে জোরালো বার্তা দিচ্ছে—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102