বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য আসাম মুখ্যমন্ত্রীর, বিচ্ছিন্নতার ইঙ্গিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

বাংলাদেশের ভৌগোলিক কাঠামো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করা একটি মানচিত্রের মাধ্যমে তিনি দাবি করেন, বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ করিডোর রয়েছে, যেগুলো ভারতের শিলিগুড়ি করিডোরের মতোই ঝুঁকিপূর্ণ এবং সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

রোববার দেওয়া পোস্টে শর্মা উল্লেখ করেন, “যারা ভারতের ‘চিকেন নেক’ নিয়ে হুমকি দেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশেরও এমন সংকীর্ণ করিডোর রয়েছে।” এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শর্মা রংপুর বিভাগ ও চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

তার দাবি, প্রথম করিডোরটি ৮০ কিমি দীর্ঘ, যা দক্ষিণ দিনাজপুর থেকে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত এবং রংপুরকে বিচ্ছিন্ন করতে পারে। দ্বিতীয় করিডোরটি মাত্র ২৮ কিমি, যা চট্টগ্রামকে ঢাকার সঙ্গে সংযুক্ত করে রেখেছে। তিনি বলেন, “এই করিডোর বিচ্ছিন্ন হলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য ব্যাহত হবে।”

ভারতের নিজস্ব ‘চিকেন নেক’ শিলিগুড়ি করিডোরকে ঘিরে অতিরিক্ত অবকাঠামো গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিবেশী দেশেও এমন করিডোর রয়েছে, যেগুলোর প্রতি আমাদের নজর থাকা দরকার।”

তার এমন মন্তব্য বাংলাদেশে সমালোচনার জন্ম দিয়েছে এবং কূটনৈতিক পর্যায়েও প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102