রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

ফুঁসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, উপকূলজুড়ে সতর্কতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

বঙ্গোপসাগরে ধীরে ধীরে এক গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যা রূপ নিতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। একে মোকাবিলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। 

আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে, মে মাসের শেষদিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’, যার নামকরণ করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে, যার ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরইমধ্যে দেশের তিনটি সমুদ্রবন্দরে (চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে আরব সাগরে একটি নিম্নচাপ ঘুরপাক খাচ্ছে এবং অচিরেই বঙ্গোপসাগরেও একই রকম পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুটি মিলিতভাবে ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড় শক্তি ভারতের ওডিশা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

ইতিমধ্যে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা। মহারাষ্ট্র ও গোয়ার উপকূল অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কঙ্কন উপকূলেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ২৩ ও ২৪ মে মুম্বাইতে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যা যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। কৃষিজমি ও গবাদিপশুর ওপর ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102